শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ
আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে প্রস্তুতিমূলক সভাশেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, সকল আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান এবং গোয়েন্দা সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনাসহ সংশ্লিষ্ট সব বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 
জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তিগুলোও উপ-নির্বাচনে ব্যবহার করা হবে বলে জানান তিনি।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে