শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

একাদশে ভর্তির দ্বিতীয় দফার ফল প্রকাশ

ছবি: টিএইচটি
ছবি: টিএইচটি
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।
আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ৪ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।
শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে নির্দেশিকা অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ পেয়েছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফার আবেদন শুরু হয়। ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় আবেদন গ্রহণ শেষ হয়।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে