ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ উদ্ধার
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে রয়েছে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।