শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
অপরাধ

খালের পানিতে ভাসছিল কোমরে বালির বস্তা বাঁধা বৃদ্ধার মরদেহ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোমরে গামছা দিয়ে বালির বস্তা বাঁধা ছিল।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া এলাকায় জি.কে. সেচ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসনা খাতুন পার্শ্ববর্তী বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।
জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে শেষ কথা হয় হাসনা খাতুনের। এরপর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরের দিন মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজের ৪ দিন পর জি.কে. সেচ খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে