প্রকৌশলী এফ আর খানকে স্মরণ করল মালয়েশিয়া
বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্বখ্যাত প্রকৌশলী ও স্থাপত্য-প্রকৌশলবিদ ফজলুর রহমান খানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মালয়েশিয়া।
সোমবার ঢাকার মালয়েশিয়া হাইকমিশন এক বার্তায় বলেছে, আধুনিক আকাশচুম্বী ভবন নির্মাণে তাঁর উদ্ভাবনী ‘টিউবুলার স্ট্রাকচার’ ধারণা বিশ্বব্যাপী সুউচ্চ ভবন নির্মাণের প্রকৌশলকে নতুন মাত্রা দিয়েছে।
মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের ছবি শেয়ার করে বার্তায় উল্লেখ করা হয়, ফজলুর রহমান খানের বৈপ্লবিক প্রকৌশল চিন্তা আকাশচুম্বী ভবন নির্মাণের সম্ভাবনাকে বহুগুণে সম্প্রসারিত করেছে। তার উদ্ভাবিত কাঠামোগত নীতিগুলো পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন আইকনিক সুউচ্চ ভবনের নকশা ও নির্মাণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারের মতো স্থাপনাতেও তার প্রকৌশল-দর্শনের প্রভাবের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
ফজলুর রহমান খান শুধু বাংলাদেশের জন্যই গর্বের প্রতীক নন, তিনি বিশ্ব প্রকৌশল অঙ্গনের অন্যতম অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।