শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন

১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন
১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন
আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এতথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে। আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে