শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশের প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে সজোরে আঘাত করে। পরে বাসটি উল্টে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। একই সময়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রায় ধাক্কা দেয়। এরপর সিএনজিচালিত অটোরিকশাটিকেও আঘাত করে বাসটি।
ধাক্কার তীব্রতায় মাহিন্দ্রা ও সিএনজির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত ছয়জনই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে