ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন।
সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে।
গ্রুপটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইপিইউতে বাংলাদেশ এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে।
এর আগে রোববার (৪ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩ তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।