২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নির্ধারিত সময়ের পর আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
২০২৭ সালে হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫শ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭শ ৪১ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬শ ৭৬ জন নিবন্ধন করেছেন।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।