শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
তথ্য-প্রযুক্তি

গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাতে ক্যামেরাবিহীন চশমা আনছে মেটা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ক্যামেরাবিহীন নতুন স্মার্ট চশমা তৈরিতে কাজ করছে মেটা। ‘লুনা’ কোডনামের এই চশমায় ছবি বা ভিডিও ধারণের বদলে কণ্ঠনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধায় গুরুত্ব দেওয়া হতে পারে।

সিলিকন ভ্যালিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মেটার বার্ষিক কানেক্ট ডেভেলপার কনফারেন্সে ‘লুনা’ কোডনেমের নতুন এ মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে। চশমাটি ‘ক্লাবমাস্টার’ ও ‘বারব্যাংক’—এ দুটি ভিন্ন স্টাইলে পাওয়া যাবে।

নতুন এ মডেলে কোনো ক্যামেরা না থাকলেও এতে থাকছে ছয়টি বিল্ট-ইন মাইক্রোফোন এবং কান-মুখী বিশেষ স্পিকার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে মেটার এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। মূল বিষয় হলো, এতে বাদ পড়ছে সে ফিচারটি, যার কারণে সমালোচকেরা মেটার বিদ্যমান মডেলগুলোকে ‘পারভার্ট গ্লাস’ বা বিকৃত মানসিকতার চশমা বলে আখ্যা দিয়েছিলেন।
দ্রুত মেটা এআই চালুর জন্য এর পাশে একটি ডেডিকেটেড বোতাম থাকবে। পাশাপাশি এর পাতলা ফ্রেম বা ডাঁট চশমাটিকে সাধারণ চশমার মতো লুক দেবে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে