ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা
ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বাংলাদেশের রাজধানী ঢাকায় অফিস খুলতে একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে মেটার অত্যন্ত ফলপ্রসূ মিটিং হয়েছে। ঢাকায় অফিস খোলার বিষয়ে তারা আগ্রহী।
এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি। আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও কথা হয়েছে। আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।