শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাস পুকুরে

জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাস পুকুরে
জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাস পুকুরে
পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। কুয়াকাটা যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের একদল সাবেক শিক্ষার্থী কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের ওই দোতলা স্লিপার বাসটি রিজার্ভ করেছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়। সকালে খলিলপুর পৌঁছালে চালক বাসটির ওপর নিয়ন্ত্রণ হারান, ফলে বাসটি সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

​ঘটনার পরপরই কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে