শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২৬ হাজার কোটি টাকা

২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এ মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। জানা গেছে, মুনাফার পুরো টাকা সরকারকে দেয় বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে সরকার ১০ হাজার কোটি টাকা পেয়েছে। বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা শিগগিরই সরকারের হিসাবে জমা দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে