শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া সড়ক ও মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে স্লিপার বাস মালিক এসোসিয়েশনের পক্ষ থেকে সড়ক-মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আদালত।
আদেশে আদালত বলেন, বিআরটিএর অনুমোদন নেই, এমন কোনো যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল করতে পারবে না। পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনেই স্লিপার বাস পরিচালনা করতে হবে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে