২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ০-৬ বছরের শিশুদের হামের টিকা দেওয়া হবে
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে শূন্য থেকে ৬ বছর বয়সী সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। এ কারণে এখনো হাম হচ্ছে। হাম থেকে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেয়ার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিশুদের টিকাদান কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।