আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন লিওনেল মেসি
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসি তার পোস্টের শুরুতেই লিখেছেন, দীর্ঘ সময় ধরে ভাবার পর তিনি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের হলেও এটিই সঠিক সময় বলে মনে করছেন তিনি।
সবচেয়ে আবেগঘন বার্তাটি এসেছে সমর্থকদের উদ্দেশে। দুই দশক ধরে জাতীয় দলের হয়ে খেলার সময় সমর্থকদের যে ভালোবাসা পেয়েছেন, তা তিনি কখনো ভুলবেন না বলে জানিয়েছেন।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।