শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামির আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে। 
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যায় আছিয়া। সেখানে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় শিশুটি। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। 
এ ঘটনায় আছিয়ার মা হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাঁদের সবাইকে গ্রেপ্তার করে। ২০২৫ সালের ১৭ মে মামলার রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। ওই রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অন্য তিন আসামি খালাস পান। 

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে