শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
বিনোদন

ঢাকায় কবির সুমনের সন্মানে কনসার্ট

ছবি: টিএইচটি
ছবি: টিএইচটি
বাংলা গানের শিল্পী, গীতিকার ও সুরকার কবীর সুমনের সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় বসছে বিশেষ এক সংগীত আয়োজন। 
আগামী ২ অক্টোবর রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’ শিরোনামের কনসার্ট। কবীর সুমনের একটি গানের নাম থেকেই নেওয়া হয়েছে আয়োজনটির এই শিরোনাম।
কনসার্টে কবীর সুমন নিজে থাকছেন না। তার গান পরিবেশন করবেন বাংলাদেশের তিন সিঙ্গার-সং রাইটার- অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান।
আয়োজকদের ভাষ্য, প্রচলিত কাভার শোর বাইরে গিয়ে সুমনের সংগীত থেকে অনুপ্রাণিত শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তার গান উপস্থাপনের লক্ষ্যেই আয়োজনটি করা হচ্ছে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে