শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

কুষ্টিয়ায় খালে প্রতিবন্ধী যুবক ও অজ্ঞাত নারীর লাশ আর নওগাঁয় পুকুরে ভাসছিল ব্যবসায়ীর লাশ

ছবি: টিএইচটি
ছবি: টিএইচটি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জামালপুর গ্রামেএকটি ডোবায় মানসিক প্রতিবন্ধী যুবক এবং চাঁদগ্রামের রেললাইনের পাশে মাছ চাষের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 
এদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুকুর থেকে মহিদুল (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খালের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেলা ১২টার দিকে পানি থেকে লাশটি ডাঙায় তোলে।
একই দিন বিকেলে ভেড়ামারা উপজেলার কারিগর পাড়ার হাসান মেকারের ছেলে মানসিক প্রতিবন্ধী জিহাদের লাশ ডোবায় ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। জিহাদ সোমবার নিখোঁজ হয়েছিল।
অপরদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুর থেকে এক ভাঙারি ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যবসায়ীর নাম মহিদুল। তার বাড়ি ছাতড়া নিস্তানী গ্রামে। সোমবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিলেন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে