শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
অর্থনীতি

৩ মাসে ‘কোটিপতি’ বেড়েছে ৫ হাজার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা ব্যাংক হিসাবের সংখ্যা তিন মাসে পাঁচ হাজারের বেশি বেড়েছে। একই সময়ে এসব হিসাবে আমানতের পরিমাণ বেড়েছে ১৬ হাজার ৪৯৮ কোটি টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চ শেষে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার একাউন্ট ছিল ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। জুন শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৬২টিতে। অর্থাৎ তিন মাসে কোটিপতি একাউন্ট বেড়েছে ৫ হাজার ৭৭টি।
এর আগে গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে কোটি টাকার একাউন্ট ছিল ১ লাখ ৩৪ হাজার ৪৪টি। অর্থাৎ ডিসেম্বরের পরও ধারাবাহিকভাবে এ ধরনের একাউন্টের সংখ্যা বেড়েছে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে