শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
ব্রেকিং

সাগরে ভেসে যাওয়া ফুটবল আনতে গিয়ে স্রোতে ভেসে প্রাণ গেল পর্যটকের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় পানিতে পড়া বল আনতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার পয়েন্টসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মো. সীমান্ত। তিনি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি বন্ধুদের সাথে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
জানা গেছে, বন্ধুরা মিলে গ্রিন নেচার পয়েন্টসংলগ্ন সৈকতে ফুটবল খেলছিলেন। একপর্যায়ে বলটি সাগরের পানিতে ভেসে গেলে সেটি আনতে সীমান্তসহ তিনজন পানিতে নামেন। হঠাৎ জোয়ারের ঢেউ ও তীব্র স্রোতের টানে তাঁরা বিপাকে পড়েন।
এসময় বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোয়াজ ও তুর্য নামের দুইজনকে জীবিত উদ্ধার করেন। তবে স্রোতের টানে সীমান্ত নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি সাগরে সীমান্তের মরদেহ ভেসে ওঠে। উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে