ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি রুপি।
তবে গত এক বছরে তার আনুমানিক সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের তালিকায় শাহরুখের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে তার সম্পদের আনুমানিক মূল্য কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি।
২০২৬ সালের তালিকায় ভারতের ধনী অভিনেতাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সালমান খান। তার আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি।
এরপর রয়েছেন হৃতিক রোশন। তার সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।