বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (অস্কার)-এর ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটির মূল্যায়ন ও আলোচনার পর সিনেমাটিকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএসের সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত চলচ্চিত্র হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।
এবার অস্কারের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল।
নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা পড়া ছবিগুলোর মধ্যে ছিল মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।
সিলেকশন কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ‘রইদ’কে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়া হয়।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।