অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি দেবে এনসিপি
আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দলের ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যেটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে।
এ উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন, প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক থাকবেন।
জানা গেছে, নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান সংশোধন নিয়ে সরকারি দলের পদক্ষেপের সমালোচনা করেন নেতারা। তারা বলেছেন, গণভোটের গণরায় অগ্রাহ্য করে প্রহসনমূলক সংবিধান সংশোধন কমিটি গঠন করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে।
মন্তব্য (০)
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।