শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
জাতীয়

জাতীয় কন্যাশিশু দিবস আজ

ছবি: টিএইচটি
ছবি: টিএইচটি
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস।
২০০০ সাল থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানলয়ের উদ্যোগে প্রতিবছর ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনের মুখ্য উদ্দেশ্য হলো কন্যা শিশুদের প্রতি সব ধরনের বৈষম্যমুলক আচরন দুর করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে তাদের সব ধরনের সম অধিকার প্রতিষ্ঠা করা।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে পৃথকভাবে ৩০ সেপ্টেম্বর তারিখে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়ে থাকে। কন্যা শিশুদের শিক্ষা, পরিপুষ্টি, আইনি সহায়তা, চিকিৎসা সুবিধা নিশ্চিত করা। এছাড়া লিঙ্গ বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে জনসচেতনতা তৈরি করা এর অন্যতম লক্ষ্য।
বছর বছর দিবসটি পালন করা হলেও কন্যাশিশুরা এখনো আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই অবহেলিত। এখনো কেউ কেউ কন্যাশিশুকে পরিবারের বোঝা মনে করে; সমাজে ছেলেকে উত্তরাধিকার, বংশ রক্ষা, বৃদ্ধ বয়সে ভরণ-পোষণের নিশ্চয়তা হিসেবে দেখা হয়।
সমাজে আমরা নিজেদের আধুনিক মানুষ ভাবলেও কন্যা শিশুর প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন খুব বেশি ঘটেনি। আজকের কন্যা শিশুই আগামী দিনের একজন নারী ও মা। অনেক কন্যা শিশু সমাজে অবহেলা-অনাদরে প্রতিকুল পরিবেশ পাড়ি দিয়ে প্রতিষ্ঠিত হয়। পুত্র সন্তানটির মত কন্যা সন্তানটিকে শিক্ষিত করে গড়ে তুলতে পারলে সে মেয়েটি পরিবার ও সমাজে সর্বতোভাবে গ্রহনযোগ্য হয়ে উঠতে পারবে।
কন্যা শিশু ভেবে নয় সন্তান হিসাবে তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কন্যা শিশুর প্রতি সব ধরনের বৈষম্য, অবহেলা, নির্যাতন বদ্ধ করতে হবে। কন্যাশিশু হিসেবে নয়, তাদেরকে মানুষ হিসাবে সব কিছুতে সমান অধিকার, ভোগের অধিকার দিতে হবে। সবার মধ্যে এই বাস্তবতা মানার মানষিকতা তৈরী করতে হবে।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে