শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ
ব্রেকিং নিউজ
পরিবেশ

জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ আরও জোরদার করার পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ন্যায্য অর্থায়ন নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উন্নয়ন পুনর্নির্ধারণ ও সহযোগিতা’ বিষয়ক চতুর্থ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) নেতাদের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এ দাবি জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনের এই বৈঠকে সভাপতিত্ব করেন বার্বাডোসের প্রধানমন্ত্রী এবং সিভিএফ চেয়ার মিয়া আমোর মোটলি।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকির কথা তুলে ধরে সাইমুম পারভেজ বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, লবণাক্ততা এবং ঘূর্ণিঝড় ইতিমধ্যে কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আগামী দিনের কোনো শিরোনাম নয়; এটি আজ আমাদের বেঁচে থাকার লড়াই।

মন্তব্য (০)

সব মন্তব্য মডারেশনের পর প্রকাশিত হয়, সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। · সাইন ইন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

খবরে থাকুন

প্রতিদিন সকালে সর্বশেষ সংবাদ পান আপনার ইনবক্সে