জাতীয়
জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
টিএইচটি রিপোর্ট • ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।জানা গেছে, জাতিসংঘের বর্তমান খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ৬ জন বাংলাদেশি।
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।