জাতীয়

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছে ইউরেনিয়াম

টিএইচটি রিপোর্ট • ৩ অক্টোবর, ২০২৬
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনটি লরির গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি। নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।