অপরাধ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ উদ্ধার
টিএইচটি রিপোর্ট • ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আনুমানিক ৩৫-৪০ বছর বয়সের ওই ব্যক্তির পরনে রয়েছে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি।