আন্তর্জাতিক

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প

টিএইচটি রিপোর্ট • ১৯ সেপ্টেম্বর, ২০২৬
‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে হোয়াইট হাউসে সংবাদমাধ্যম সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছেন।
সেইসঙ্গে ভবিষ্যতে আরো কয়েকটি সংবাদমাধ্যমের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, তার প্রশাসন নিয়ে সংবাদমাধ্যমগুলো নিয়মিত ‘মিথ্যা খবর’ প্রকাশ করছে। এ কারণে তাৎক্ষণিকভাবে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করা হয়েছে।