জাতীয়
সর্বোচ্চ ৭৫ লাখ টাকার বৈদ্যুতিক জিপ ব্যবহার করতে পারবেন সরকারি কর্মকর্তারা
টিএইচটি রিপোর্ট • ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক সেক্টর করপোরেশনে কর্মরত কর্মকর্তারা সরকারি অর্থায়নে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) জিপ ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।সরকারের জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ বা এর উপরের লেভেলের কর্মকর্তারা রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ এই দামের গাড়ি ব্যবহার করতে পারবেন।
নির্দেশনায় বলা হয়েছে, গ্রেড-৩ বা তার নিচের গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রতিটি জিপ গাড়ির মূল্য সর্বোচ্চ ৫৫ লাখ টাকা নির্ধারণ করেছে সরকার। আর যেসব কর্মকর্তা কার ব্যবহার করবেন, তাদের জন্য ব্যয় হবে ৫০ লাখ টাকা।
উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত বা সমমানের পদে কর্মরতরা সরকার থেকে গাড়ি সুবিধা পান। এদের মধ্যে যারা সরকার থেকে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি কেনেন না, তাদের জন্য সরকার থেকে গাড়ি সুবিধা দেওয়া হয়।