জাতীয়

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

টিএইচটি রিপোর্ট • ১৭ সেপ্টেম্বর, ২০২৬
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন নামে যাত্রা শুরু করেছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বিশেষায়িত এই ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত আইন গেজেটে প্রকাশের পর বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরু হয়েছে।
‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ ২০২৬ সনের ১৯ নম্বর আইন হিসেবে গেজেটে প্রকাশ করা হয়েছে। 
নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র‌্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।