জাতীয়

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

টিএইচটি রিপোর্ট • ৬ সেপ্টেম্বর, ২০২৬
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল আহত হন। রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।