জাতীয়

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

টিএইচটি রিপোর্ট • ১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক ওই এলাকার সুলতান বাদালের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।