জাতীয়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি
টিএইচটি রিপোর্ট • ৩১ আগস্ট, ২০২৬
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মোঃ হাবিবুল গণি।
রোববার (৩০ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।
এর আগে সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মোঃ হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন।