জাতীয়

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

টিএইচটি রিপোর্ট • ৯ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।
প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।