অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪৩৭৪ টাকা

টিএইচটি রিপোর্ট • ২ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। 
এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে গত ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। এরপর ৩১ আগস্ট এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় আরও ৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম কমল ১৫ হাজার ৮৬৩ টাকা।