অর্থনীতি

ভরিতে স্বর্ণের দাম কমলো ১৬৯১ টাকা

টিএইচটি রিপোর্ট • ২৬ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে দাম ৫৮ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৫৯ দফা।