আন্তর্জাতিক
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডোমিঙ্গেজ
টিএইচটি রিপোর্ট • ৬ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বের ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জয় করেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস।
বিজয়ী জোহাইরির মাথায় ঐতিহ্যবাহী নীল মুকুটটি পরিয়ে দেন পূর্ববর্তী আসরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে বসেছিল বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন মিস ওয়ার্ল্ড স্পেনের এলিসাবেথ রেনেস এবং দ্বিতীয় রানার-আপের খেতাব অর্জন করেছেন মিস ওয়ার্ল্ড মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।
এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫’ নির্বাচিত হয়ে এই বিশ্বমঞ্চে আসার সুযোগ পান জোহেইরি মোলা। ফ্যাশন ও মডেলিং জগতের পরিচিত এই মুখ একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে কাজ করছেন।