অপরাধ
রাজধানীর আদাবরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
টিএইচটি রিপোর্ট • ১২ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর আদাবরে একটি ব্যাগের ভেতর এক নারীর খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। ব্যাগের ভেতর থেকে তার মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বর বালুর মাঠ হাক্কারপাড়ের ময়লাযুক্ত খাল থেকে ব্যাগটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, খালপাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে চলাচলকারী লোকজনের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত স্থানীয়রা বস্তাটি টান দিলে প্রথমে ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগ থেকে একটি মাথা গড়িয়ে পড়ে।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।