জাতীয়
একই সিলিং ফ্যানে ঝুলছিল মা-মেয়ের লাশ
টিএইচটি রিপোর্ট • ৬ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ।
জানা গেছে, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।