খেলা

যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাফুফে

টিএইচটি রিপোর্ট • ৪ সেপ্টেম্বর, ২০২৬
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব চলার মধ্যেই বাংলাদেশ যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেরার্ড জোন্সের জায়গায় আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে।

জানা গেছে, বৃহস্পতিবার তাসখন্দে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছেও ২-০ গোলে হেরেছিল ইয়াং টাইগার্সরা। দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ার পর জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।