জাতীয়
হজের নিবন্ধনের টাকা জমা দিতে আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা
টিএইচটি রিপোর্ট • ২৪ সেপ্টেম্বর, ২০২৬
হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সারাদেশে সংশ্লিষ্ট ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারছ বলা হয়েছে, হজ নিবন্ধনের টাকা জমা নেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) খোলা রাখতে হবে। স্বাভাবিক ব্যাংকিং সময়ের পরও কোনো হজযাত্রী টাকা জমা দিতে এলে, তিনি যতক্ষণ উপস্থিত থাকবেন ততক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে টাকা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।