আন্তর্জাতিক

নেপালে বন্যার্তদের সহায়তায় ১০ হাজার ডলার দিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট

টিএইচটি রিপোর্ট • ৮ সেপ্টেম্বর, ২০২৬
নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। সোসাইটির পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।