জাতীয়

ভারত থেকে বাংলাদেশে এলো ৫০০ টন ইলিশ

টিএইচটি রিপোর্ট • ১৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে ইলিশ রপ্তানি করেছে ভারত। গুজরাটের ডিমওয়ালা ইলিশের চাহিদা বাড়ায় গত দুই মাসে ৫০০ টনের বেশি মাছ রপ্তানি করা হয়েছে। 
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাওড়া পাইকারি মাছবাজার থেকে আরও ১৫০ থেকে ২০০ টন ডিমওয়ালা ইলিশ বাংলাদেশে পাঠানো হবে।

সাধারণত বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়ে থাকে। তবে এবারই প্রথম গুজরাট থেকে ডিমওয়ালা ইলিশ বাংলাদেশে রপ্তানি হচ্ছে।

ইলিশ আহরণ ও উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। দেশটিতে বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮৬ শতাংশ উৎপাদিত হয়।